Settings
- Night Mode
বেশ কয়েক সপ্তাহ ধরে নানাভাবে স্যামসাং জানান দিচ্ছিল যে, তারা কাজ করছে ফোল্ডেবল এবং প্যানেলের নিচে সেন্সরস থাকবে এমন ডিসপ্লে নিয়ে। অনেক জল্পন...
বেশ কয়েক সপ্তাহ ধরে নানাভাবে স্যামসাং জানান দিচ্ছিল যে, তারা কাজ করছে ফোল্ডেবল এবং প্যানেলের নিচে সেন্সরস থাকবে এমন ডিসপ্লে নিয়ে। অনেক জল্পনা-কল্পনা শেষে খানিক আগেই স্যামসাং উন্মোচন করলো তাদের নতুন ফোল্ডেবল ডিসপ্লে।
তারা একে ঘোষণা করেছে ‘দ্যা ইনফিনিটি ফ্লেক্স‘ নামে। ৭.৩ ইঞ্চের এই ট্যাবলেট সাইজ ডিসপ্লে মাঝখান দিয়ে ভাজ করা যায় এবং ভাজ করলে বার ফোনের মতো পকেট সাইজের হয়ে যায় গোটা ডিভাইস। গুগল সাপোর্ট দিচ্ছে স্যামসাং এর এই টেকনোলজিকে এবং অপ্টিমাইজেশন করা হচ্ছে সঠিকভাবে কাজ করার জন্য এন্ড্রয়েডের সাথে। ধারনা করা হচ্ছে এমোলেড প্যানেলের ডিসপ্লেই হবে এটি।

তারা দাবি করছে মাসখানেকের মধ্যেই এই ডিসপ্লের প্রোডাকশন শুরু হতে পারে। তবে কবে নাগাদ পূর্ণাঙ্গ ফোনে আমরা একে দেখতে পারি সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।
স্যামসাং বাদেও এলজি, হুয়াওয়ে, শাওমি, লেনোভো সহ আরো বেশ কয়েকটি কোম্পানি ফোল্ডেবল ডিসপ্লে নিয়ে কাজ করছে বলে জানা গিয়েছিলো।
এদের আগে ‘রয়োল’ নামক কোম্পানি দেখিয়েছিল তাদের ফোল্ডেবল ডিসপ্লে স্মার্টফোন ‘ফ্লেক্সিপাই’। তবে তাকে প্রোটোটাইপ এর থেকে বেশি কিছু মনে হয়নি এবং চলবে তাদের নিজস্ব ওএস এ।
স্যামসাং এর এই নতুন ডিসপ্লেতে একসাথে ৩টি এপ্স একসাথে চলতে পারবে। তবে শুরুর দিকে মানুষ কতটা মানিয়ে নিতে পারবে তা নিয়ে প্রশ্ন দাঁড়াচ্ছে। কেবল অল্প কিছু মুহূর্তের জন্য ডিভাইসটি দেখানো হয়েছিলো পাবলিকলি এবং দেখা যাচ্ছে গোটা ডিভাইসটা আকারে বেশ মোটা। বর্তমান যুগের সাথে এর তাল মিলিয়ে চলতে সময় লেগে যাবে বলে মনে হচ্ছে।
এই ‘ইনফিনিটি ফ্লেক্স’ ডিসপ্লের ডিভাইসটি ভাজ করলে অপরপাশে সাধারন ফোনের মত একটি ডিসপ্লের দেখা পাবেন। যাতে করে দুটি সুবিধা দিবে একটি মোবাইল। খোলা অবস্থায় ট্যাবলেট এর মতো বড় স্ক্রিনের সুবিধা পাবেন এবং ভাজ করে সাধারন মোবাইলের মতো ব্যবহার করতে পারবেন।
তবে কবে নাগাদ ব্যবহার যোগ্য ফোনে এই টেকনোলজির দেখা পাবো সে নিয়ে অপেক্ষায় আছি আমরা। আপনারা কি মনে করেন এই নতুন টেকনোলজি নিয়ে? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং লেখাটি শেয়ার করে জানিয়ে দিতে পারেন সবাইকে এই নতুন টেকনোলজি নিয়ে।
Read Also:
Most Popular Airdrop
-
চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে তাদের নতুন প্রসেসর নিয়ে কাজ করছে। সম্প্রতি কিরিন ৯৮০ প্রসেসরের সফলতার পর প্রতিষ্ঠানটি পরবর্তী চ...
-
ICO Drops – Crypto Project Listings ICO Drops – Active & Upcoming Projects ...
-
Huawei Nova 2i (Bangladesh) has been an important release from Huawei at the end of 2017. It is more known as Huawei Mate 10 Lite in the gl...
-
হুয়াওয়ে ওয়াই নাইন ২০১৮ এর সাফল্যের পর এই বছর হুয়াওয়ে মোবাইল দেশের বাজারে উন্মোচিত করলো তাদের নতুন মিড-রেঞ্জার স্মার্টফোন হুয়াওয়ে ওয়াই নাইন...
-
পিসিতে আমরা আমাদের প্রয়োজনীয় ফাইলগুলো সঞ্চয় করি তা যেখান থেকেই সংগ্রহ করতে হোক না কেন কিন্তু অনেক সময় দেখা যায় যে পিসি খুব স্লো ভাবে ফাইল ট্...
Footer Link
© - I'm ASHIK . All Rights Reserved Created by jagodesain.com : Muhammad Maki


No comments
Post a Comment